উলাশী জিয়ার খাল পুনঃ খনন  করতে আসবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৩:৩৭:৩০

উলাশী জিয়ার খাল পুনঃ খনন  করতে আসবেন প্রধানমন্ত্রী


শার্শা প্রতিনিধি: আগামি ২৭ এপ্রিল যশোরে উলাশী জিয়ার খাল পুনঃ খনন করতে আসছেন প্রধান মুন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এই আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে বিগত ১৭ বছর যশোরে যে উন্নয়নের চাকা থমকে গিয়েছিল তা নতুন করে সচল হবে।

তিনি বলেন, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন। যেটা যশোরবাসীর জন্য অনেক বড় সুসংবাদ।

প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দর থেকে সরাসরি উলাশী গিয়ে খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এরপর সেখান থেকে ফিরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে তৈরি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের উদ্বোধন করবেন। পরে তিনি জনসভায় যোগ দেবেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে দপ্তরপ্রধানদের সাথে সভা করেছেন। সভায় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরাও উপস্থিত ছিলেন।

মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শার উলাশী খাল পুনঃখননস্থল পরিদর্শন করেন।

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ